ঢাকা |

সাতক্ষীরা কলারোয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
সাতক্ষীরা কলারোয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: সাতক্ষীরা কলারোয়ায় বিএনপির
সাতক্ষীরা কলারোয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ! 
আব্দুস সামাদ স্টাফ রির্পোটার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক জনাব হাবিবুল ইসলাম হাবিব।
​দিবসটি উদযাপন উপলক্ষে কলারোয়ায় বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশ পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করা হয়।
​উক্ত অনুষ্ঠানে কলারোয়া উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


Facebook WhatsApp Twitter
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ সৌদি আরবের বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি আনসারাল্লাহর! আকাশসীমা নিয়ে কড়া সতর্কবার্তা | Yemen Saudi News বায়তুল মোকাররমে আবারও উত্তেজনা! খতিবকে ঘিরে জুমার পর বিক্ষোভ | Baitul Mukarram News Today ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলা, ২০০ জনের বেশি হতাহত: ইয়াহিয়া সারি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় বাসা লিজা গর্ভবতী সেজে বোরকার আড়ালে গাঁজা পাচারের চেষ্টা জামালপুর মাদক বিরোধী অভিযান ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ কলারোয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ ১ জন আটক নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সাতক্ষীরার বাইপাসে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় তানভীর আহম্মেদ শুভ নিহত ফুলের মত একটা জীবনের পরিসমাপ্তি | রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর ইয়েমেনের আল-মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সংকটে সরকারি বাহিনী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন ও শি জিনপিং