ঢাকা |

কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭ ছবির ক্যাপশন: BIG Camp
 
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কলারোয়া থানা-পুলিশের পরিচালিত একটি বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে
 আল মামুন ওরফে মামুন গাইনকে (৪৯) গ্রেপ্তার করা হয়। তিনি বোয়ালিয়া দক্ষিণ গ্রামের মৃত গোলাম রহমান ও মোছাঃ রজিমন খাতুনের ছেলে।
অভিযানে একই সাথে সাজা পরোয়ানাভুক্ত ১ জন, চুরি মামলার ১ জন এবং বিভিন্ন মামলার জিআর পরোয়ানাভুক্ত ৪ জনসহ সর্বমোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
কলারোয়া থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কলারোয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আসামিদের গ্রেপ্তারে এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।


Facebook WhatsApp Twitter
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর ইয়েমেনের আল-মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সংকটে সরকারি বাহিনী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন ও শি জিনপিং ইরানের আইআরজিসির হুঁশিয়ারি: কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজ হতে পারে লক্ষ্যবস্তু ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ বিনা পারিশ্রমিকে সাড়ে ৮’শ কবর খুঁড়েছেন ষাটোর্ধ্ব কৃষক মোহাম্মদ আলী রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল