ঢাকা |

নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবির ক্যাপশন: Collection


নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ১৭:১৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন চর কাশিপুর সাকিনস্থ শামসুল হকের মোড় হতে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার রাস্তায় জনৈক মোঃ মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ৮২ (বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন (৩০) পিতা- মোঃ সিদ্দিকুর রহমান মাতা- মোসাঃ সালমা বেগম সাং- উত্তর নরসিংপুর, শামসুল হকের মোড়, লোকমানের বাড়ি থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Facebook WhatsApp Twitter
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সাতক্ষীরার বাইপাসে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় তানভীর আহম্মেদ শুভ নিহত ফুলের মত একটা জীবনের পরিসমাপ্তি | রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর ইয়েমেনের আল-মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সংকটে সরকারি বাহিনী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন ও শি জিনপিং ইরানের আইআরজিসির হুঁশিয়ারি: কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজ হতে পারে লক্ষ্যবস্তু ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩