প্রকাশিত সংবাদ অনুযায়ী, জামায়াতে ইসলামী খতিবকে অপসারণ করতে চায়—এমন অভিযোগের প্রতিবাদে ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংশ্লিষ্টরা বিক্ষোভে অংশ নেন।
সম্প্রতি জামায়াতে ইসলামীর আদর্শ ও রাজনৈতিক জোট নিয়ে খতিব মুফতি আব্দুল মালেকের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় উত্তেজনা দেখা দেয়।