সাতক্ষীরা কলারোয়া কেড়াগাছী মাঠে টাইব্রেকারে কয়লা প্রগতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন মকন্দপুর ইমাজিন ক্লাব
আব্দুস সামাদ স্টাফ রিপোর্টার:
কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল ময়দানে আট দলীয় সোনামাটি গোল্ড কাপ ফাইনাল ফুটবল ম্যাচে কয়লা প্রগতি সংঘকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মকন্দপুর ইমাজিন ক্লাব।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে জয় নিশ্চিত করে মকন্দপুর ইমাজিন ক্লাব। অন্যদিকে রানার্সআপ হয় কয়লা প্রগতি সংঘ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পুরস্কার তুলে দেন মাওলানা ফিরোজ আহমেদ আজাদ, ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীরা ফাইনাল ম্যাচ উপভোগ করেন। স্থানীয় পর্যায়ে এমন ফুটবল আয়োজন খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।