ইয়েমেনের রাস আল-আরা ও সুকিয়া এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর বিভিন্ন অবস্থানে গত কয়েক ঘণ্টায় একাধিক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, এসব হামলায় সৌদি-সমর্থিত বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, হামলায় জনবল ছাড়াও সামরিক সরঞ্জাম ও বিভিন্ন যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা আগের সংঘর্ষগুলোর তুলনায় নজিরবিহীন।
তবে এসব দাবির স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে সৌদি-সমর্থিত বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।