নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে অবৈধ ভাড়াটে সরানোর নির্দেশ
-
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি (প্রতীকী ছবি)
সরকারি কোয়ার্টার বা বাসা থেকে অবৈধভাবে থাকা ভাড়াটেদের সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের অর্থাৎ আগামীকালের মধ্যেই বাসাগুলো থেকে ভাড়াটেদের বিদায় করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট বরাদ্দকৃত সরকারি বাসাটির বরাদ্দ বা লিজ বাতিল বলে গণ্য করা হবে। সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের তরফ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে। সরকারি আবাসনের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কমেন্ট বক্স