ঢাকা |

বিনা পারিশ্রমিকে সাড়ে ৮’শ কবর খুঁড়েছেন ষাটোর্ধ্ব কৃষক মোহাম্মদ আলী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
বিনা পারিশ্রমিকে সাড়ে ৮’শ কবর খুঁড়েছেন  ষাটোর্ধ্ব কৃষক মোহাম্মদ আলী ছবির ক্যাপশন: কৃষক মোহাম্মদ আলী

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী মৃত তালেবর সরদারের পুত্র। তিনি এখন পর্যন্ত মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনা পারিশ্রমিকে কবর খনন করেছেন ৮৫৮টির বেশি। পাশাপাশি রমজান মাসজুড়ে বিনা পারিশ্রমিকে মসজিদ ও বিভিন্ন বাড়িতে ইফতারির জন্য খিচুড়ি রান্নাও করে থাকেন।

শুধু তাই নয়, যাদের পারিবারিক কবরস্থান নেই তাদের দাফনের জন্য নিজের টাকায় নিজের গ্রামে প্রায় ৩ কাঠা জমি কিনে কবরস্থান তৈরি করে দিয়েছেন। তার দানকৃত ৫ কাঠা জমিতে তৈরি হয়েছেমসজিদও।

মোহাম্মদ আলী জানান, আনুমানিক ২১/২২ বছর বয়স থেকে তিনি স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ শুরু করেন। এখন পর্যন্ত ৮৫৮টির মতো কবর খনন করেছেন। এরমধ্যে ৬০৮ টি কবরে দাফনকৃত মৃত ব্যক্তিদের নাম লিপিবদ্ধ করা আছে আর তার আগে আড়াইশো মতো কবর খুঁড়েছেন যেগুলোর নাম সেসময় লেখা হয়নি।

তিনি আরো জানান, অর্ধশত কবর তিনি একাই খুঁড়েছেন। আর বাকী কবর তাকে এক বা একাধিক ব্যক্তি সহযোগিতা করেছেন। নিজ এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে কারো মৃত্যুর সংবাদ পেলে তিনি ছুটে যান কবর খুঁড়তে।

মানুষের উপকার আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিনা পারিশ্রমিকে তিনি এ কাজ করে চলেছেন জানিয়ে আরো বলেন, যতদিন শারীরিক সক্ষমতা থাকবে ততদিন এটি করে যাবেন।

মোহাম্মদ আলী বলেন, আমি একজন সাধারণ চাষী। আমার ১ ছেলে ও ১মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। ছেলে ও আমি মাঠে অনেক পরিশ্রম করি। ৪/৫ বিঘা জমিতে চাষাবাদ করে আমাদের বছরের খোরাকি চলে যায়। স্ত্রী-সন্তানদের নিয়ে আল্লাহ ভালোই রেখেছেন।

এই বয়সেও মোহাম্মদ আলীর নিজের ব্যবহৃত মোটরসাইকেলে শাবল-কোদাল নিয়ে ছুটে চলেন মৃত ব্যক্তিদের কবর খুঁড়তে। নির্লোভ ও সাদাসিধে এই ব্যক্তির যাতায়াত নির্বিঘ্ন রাখতে স্থানীয় হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ইতোমধ্যে লিখিত একটি অনুরোধ পত্রও দিয়েছেন।



Facebook WhatsApp Twitter
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ সৌদি আরবের বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি আনসারাল্লাহর! আকাশসীমা নিয়ে কড়া সতর্কবার্তা | Yemen Saudi News বায়তুল মোকাররমে আবারও উত্তেজনা! খতিবকে ঘিরে জুমার পর বিক্ষোভ | Baitul Mukarram News Today ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলা, ২০০ জনের বেশি হতাহত: ইয়াহিয়া সারি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় বাসা লিজা গর্ভবতী সেজে বোরকার আড়ালে গাঁজা পাচারের চেষ্টা জামালপুর মাদক বিরোধী অভিযান ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ কলারোয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ ১ জন আটক নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সাতক্ষীরার বাইপাসে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় তানভীর আহম্মেদ শুভ নিহত ফুলের মত একটা জীবনের পরিসমাপ্তি | রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর ইয়েমেনের আল-মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সংকটে সরকারি বাহিনী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন ও শি জিনপিং