মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৬ কার্তিক ১৪৩৩ ঢাকা ২৭° পরিষ্কার আকাশ
পরবর্তী ফজর ০০ ঘণ্টা০০ মিনিট০০ সেকেন্ড

দেশের সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে ঘুমন্ত বাসচালকের মৃত্যু

  • পড়তে সময় লাগবে প্রায় ২ মিনিট
দেশের সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে ঘুমন্ত বাসচালকের মৃত্যু ছবির ক্যাপশন: ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
দেশের অন্তত সাতটি জেলায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রথম আলোর খবর অনুযায়ী, গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব নাশকতা চালানো হয়। এসব ঘটনায় ফরিদপুরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় কালাচাঁন নামের এক চালক মারা গেছেন। এ ছাড়া নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিপুল এই নাশকতার অংশ হিসেবে বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যান, গাজীপুরে দুটি বাস ও একটি কাভার্ডভ্যান, ঢাকার সাভার ও ধামরাইয়ে দুটি বাস, মানিকগঞ্জে একটি বাস, ফরিদপুরে একটি বাস, বরগুনায় একটি ট্রাক এবং কিশোরগঞ্জে একটি কলেজ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় একটি ভ্যানে আগুন দেওয়া হয়। গাজীটুরের কালিয়াকৈরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি আজমেরী পরিবহনের বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানিয়েছেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ঢাকা জেলার সাভার ও ধামরাই উপজেলায় পৃথক দুটি স্থানে দুটি বাসে আগুন দেওয়া হয়। সাভারের উলাইলের ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে এবং ধামরাই উপজেলা ভূমি কার্যালয়ের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া মানিকগঞ্জ শহর ও আশপাশের কয়েকটি স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

ট্যাগ



Facebook WhatsApp Twitter
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ সৌদি আরবের বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি আনসারাল্লাহর! আকাশসীমা নিয়ে কড়া সতর্কবার্তা | Yemen Saudi News বায়তুল মোকাররমে আবারও উত্তেজনা! খতিবকে ঘিরে জুমার পর বিক্ষোভ | Baitul Mukarram News Today ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলা, ২০০ জনের বেশি হতাহত: ইয়াহিয়া সারি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় বাসা লিজা গর্ভবতী সেজে বোরকার আড়ালে গাঁজা পাচারের চেষ্টা জামালপুর মাদক বিরোধী অভিযান ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ কলারোয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ ১ জন আটক নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সাতক্ষীরার বাইপাসে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় তানভীর আহম্মেদ শুভ নিহত ফুলের মত একটা জীবনের পরিসমাপ্তি | রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর ইয়েমেনের আল-মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সংকটে সরকারি বাহিনী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন ও শি জিনপিং