ঢাকা |

পৃথক অভিযানে রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৩ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
পৃথক অভিযানে রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৩ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৪/০৯/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৪/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ২০:১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব দণিয়া এলাকায় ০২ (দুই) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোছাঃ জেসমিন বেগম (৪২), স্বামী- আলী আজম ভুইয়া, সাং- বাগমারা, ভূইয়া বাড়ি, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা ও ২। মোসাঃ মনি বেগম @ মুক্তা (৩৫), পিতা- মৃত মোকশেদ, সাং- টয়েনবি, সার্কুলার রোড, থানা- মতিঝিল, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।

অপর একটি অভিযানে রাত অনুমান ২১:১০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পলাশপুর এলাকায় ০১ (এক) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা), সহ মাদক ব্যবসায়ী আলী আজম ভুইয়া (৫৭), পিতা- মৃত আলী আশরাফ, সাং- বাগমারা, ভূইয়া বাড়ি, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা’কে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে  মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


Facebook WhatsApp Twitter
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর ইয়েমেনের আল-মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সংকটে সরকারি বাহিনী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন ও শি জিনপিং ইরানের আইআরজিসির হুঁশিয়ারি: কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজ হতে পারে লক্ষ্যবস্তু ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ বিনা পারিশ্রমিকে সাড়ে ৮’শ কবর খুঁড়েছেন ষাটোর্ধ্ব কৃষক মোহাম্মদ আলী রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি আহত