সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীকে চুক্তিভিত্তিক বা নিয়মিত দায়িত্বে নিয়োগ দেওয়া হবে। সেবামূলক ও উন্নয়নমূলক কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নতুন কর্মী যুক্ত করার এই প্রক্রিয়া শুরু করেছে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পদে নিয়োগপ্রাপ্ত কর্মী প্রতি মাসে সর্বসাকুল্যে ৬৭ হাজার টাকা বেতন পাবেন। এর পাশাপাশি ওয়াটারএইডের প্রাতিষ্ঠানিক নীতি অনুযায়ী অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
আবেদন কীভাবে করবেন
যোগ্যতা ও আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট অনলাইন চাকরিবিষয়ক পোর্টাল অথবা ওয়াটারএইডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের নির্দেশিকা দেখে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় তথ্যাদি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।