শান্তি ও স্থিতিশীলতা রক্ষার অঙ্গীকার
প্রতিমন্ত্রী জানান, জনস্বার্থ রক্ষা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। যেকোনো মূল্যে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হবে। কোনো বিশেষ মহল বা অপশক্তি যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সন্ত্রাস ছড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দেশে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হলে তা আইনানুগভাবে প্রতিরোধ করা হবে।