ছবির ক্যাপশন: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে পদায়নের জন্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগের সুযোগ।
আউটসোর্সিং ও লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড’ নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে পদায়নের জন্য ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে। ঢাকায় কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা
অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। তবে প্রার্থীর চমৎকার আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক। কল সেন্টার সিস্টেম দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহারে ভালো জ্ঞান থাকতে হবে। এ ছাড়া সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ ২৪/৭ রোস্টার ভিত্তিতে যেকোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা ও নির্বাচন প্রক্রিয়া
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা সুবিধা পাবেন। আবেদনকারীদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য প্রাসঙ্গিক অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হতে পারে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।