লোহিত সাগরে হুতিদের নিয়ন্ত্রণ ও ভূরাজনৈতিক সমীকরণ
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়ায় মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে বড় ধরণের পরিবর্তন এসেছে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের উদ্বেগ
বিশ্লেষকদের মতে, বাব–আল মানদেব প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ হুতিদের মাধ্যমে প্রকারান্তরে ইরানের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে। লোহিত সাগরের উপকূলে হুতিদের এই ধরনের সামরিক তৎপরতা ও কার্যক্রমে ইরানের পক্ষ থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। এর ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নতুন সংকটের মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় অঞ্চলটিতে সংঘাত এড়াতে এবং হুতিদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মহলে নানা কূটনৈতিক আলোচনা ও তৎপরতা অব্যাহত রয়েছে।