ছবির ক্যাপশন: এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমিরেটস এয়ারলাইনস। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই বিমান সংস্থাটি তাদের কেবিন ক্রু পদে নতুন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশিরা এই সুযোগ গ্রহণ করতে পারেন।
যোগ্যতা ও শর্তাবলি
আবেদনকারীদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। শারীরিক উচ্চতার ক্ষেত্রে কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে এবং হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।
এছাড়া, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা এবং লেখার দক্ষতা থাকা আবশ্যক। পাশাপাশি আতিথেয়তা (Hospitality) অথবা গ্রাহকসেবা (Customer Service) খাতে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ নির্দিষ্ট করা হয়নি। তবে আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এমিরেটসের নির্ধারিত ওয়েবসাইট (https://cabincrewcareer.com)-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
সিটিজেন জার্নালের তথ্য অনুযায়ী, এমিরেটস এয়ারলাইনস তাদের বিশ্বমানের সেবার মান বজায় রাখতে দক্ষ ও উদ্যমী প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি যাচাই করে নিতে পারেন।