মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি" বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৭/০৯/২০২৬ তারিখ ১৫:০৫ ঘটিকায় সদর মডেল থানাধীন চর বালিয়াঘাটা গ্রামস্থ ধৃত আসামী মোঃ আব্দুল হান্নান (৪৬), পিতা মৃত ইয়াসিন আলী, সাং-দরগা হঠাৎপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। বর্তমান সাং-চর বালিয়াঘাটা, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে ০১ (এক) কেজি ২০০ (দুইশত) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসুন, মাদককে না বলি। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনার পরিচয় গোপন থাকবে।