বাছাই প্রক্রিয়া ও অস্কারের মঞ্চ
প্রতিবছর অস্কার আয়োজক সংস্থা 'একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর শর্তানুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে একটি করে চলচ্চিত্রকে আন্তর্জাতিক বিভাগে মনোনীত করা হয়। বাংলাদেশেও এই প্রক্রিয়ার অংশ হিসেবে 'বাংলাদেশ অস্কার সাবমিশন কমিটি' গঠন করা হয়, যা জমা পড়া সিনেমাগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি সিনেমা অস্কারের মূল লড়াইয়ের জন্য নির্বাচন করে।কমিটি সূত্রে জানা গেছে, জমা পড়া চলচ্চিত্রগুলো দেখার পর বিচারকদের মূল্যায়নের মাধ্যমে খুব শীঘ্রই চূড়ান্ত সিনেমাটি মনোনীত করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা, আন্তর্জাতিক মানের গল্প ও নির্মাণশৈলীর কারণে মনোনীত ছবিটি বৈশ্বিক মঞ্চে ইতিবাচক প্রভাব ফেলবে।