সরকারি তালিকার বাইরে সীমান্ত নদী
ভৌগোলিক অবস্থান ও নদীর গতিপথ বিশ্লেষণে দেখা যায়, সীমান্তজুড়ে বিস্তৃত অসংখ্য ছোট-বড় নদী, উপনদী ও শাখা নদী দুই দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যৌথ তালিকার বাইরে থাকার কারণে অনেক নদী উপযুক্ত তদারকি ও সুরক্ষার বাইরে থেকে যাচ্ছে। গবেষকদের মতে, সব নদীর তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না থাকায় যৌথ নদী ব্যবস্থাপনায় নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে।
যৌথ সুরক্ষার তাগিদ
পরিবেশ ও নদীবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত অতিক্রম করা প্রতিটি নদীই স্থানীয় বাস্তুতন্ত্র, পরিবেশ ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই সব যৌথ নদীকে সুনির্দিষ্ট তালিকার অন্তর্ভুক্ত করা জরুরি। এতে পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা ও অববাহিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও সুসংহত হবে।
সীমান্তসংলগ্ন নদীগুলোর সঠিক তালিকা প্রণয়ন ও সমন্বিত সুরক্ষায় উভয় দেশের নীতি নির্ধারকদের কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।