ঢাকা |

পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন গ্রেফতার ৬৫ (পঁয়ষট্টি) পিস ট্যাপন্টোডল ট্যাবলেট মাদক জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন গ্রেফতার ৬৫ (পঁয়ষট্টি) পিস ট্যাপন্টোডল ট্যাবলেট মাদক জব্দ
পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন গ্রেফতার ৬৫ (পঁয়ষট্টি) পিস ট্যাপন্টোডল ট্যাবলেট মাদক জব্দ

আব্দুস সামাদ স্টাফ রিপোর্টার:

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অদ্য ইং ১৮/০৯/২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ১৭.৩০ ঘটিকার সময় পোরশা থানা পুলিশ পোরশা থানাধীন ০১নং নিতপুর ইউপি এর নিতপুর শীতলী ডাঙ্গাপাড়াগামী জনৈক মোঃ শহিদুল ইসলাম (৩০) এর বাড়ির উত্তর পশ্চিম পাশে ইটের রাস্তায় ব্রিজ/কালভার্ট এর উপর অভিযান পরিচালনা করে।

অফিসার ইনচার্জ নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৮/০৯/২৬ তারিখ বিকাল ১৮:১০ ঘটিকায় উক্ত ঘটনাস্থল ব্রিজ/কালভাটের উপর মাদক বিক্রয় কালে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ জহুরুল ইসলাম (৪৩), পিতা-মোঃ ফজলুল হক, মাতা-মোসাঃ সাবিয়া খাতুন, সাং-শীতলী ডাঙ্গাপাড়া, ডাক-নিতপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁকে হাতেনাতে ধৃত করে এবং অপর ০১ জন সহযোগী আসামী কৌশলে পালিয়ে যায়। 

একই তারিখ ১৮:৩০ ঘটিকায় ধৃত আসামীর বুক পকেটে থাকা গুলের কৌটার মধ্যে হইতে ৩০ পিস এবং সহযোগী আসামীর ফেলে যাওয়া পলিথিন দ্বারা মোড়ানো ৩৫ পিস সহ সর্বমোট ৬৫ (পঁয়ষট্টি) পিস টাপেন্টাডল ট্যাবলেট, যাহার ওজন ১৭.৫৫ গ্রাম, বিক্রয় মূল্য ১৯,৫০০/-(উনিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । মাদকবিরোধী অভিযান চলমান আছে।


Facebook WhatsApp Twitter
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রেকিং নিউজ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর ইয়েমেনের আল-মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সংকটে সরকারি বাহিনী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন ও শি জিনপিং ইরানের আইআরজিসির হুঁশিয়ারি: কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজ হতে পারে লক্ষ্যবস্তু ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ বিনা পারিশ্রমিকে সাড়ে ৮’শ কবর খুঁড়েছেন ষাটোর্ধ্ব কৃষক মোহাম্মদ আলী রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল