মার্ক জাকারবার্গ রেড–গ্রিন কালার ব্লাইন্ডনেসে ভুগছেন। অর্থাৎ তিনি লাল ও সবুজ রং স্পষ্টভাবে আলাদা করে দেখতে পারেন না। তবে নীল রং তিনি সবচেয়ে ভালোভাবে দেখতে পান।
এই কারণেই ফেইসবুকের লোগো ও ডিজাইনে নীল রংকে প্রাধান্য দেওয়া হয়। নীল রং শুধু জাকারবার্গের চোখের জন্য উপযোগী নয়, ব্যবহারকারীদের কাছেও এটি আরামদায়ক হিসেবে পরিচিত।
বর্তমানে ফেইসবুক ছাড়াও এর সহযোগী প্ল্যাটফর্ম মেসেঞ্জার এবং আংশিকভাবে ইনস্টাগ্রামের ডিজাইনেও নীল রঙের প্রভাব লক্ষ্য করা যায়।
একজন প্রতিষ্ঠাতার শারীরিক বৈশিষ্ট্য কীভাবে একটি বৈশ্বিক ব্র্যান্ডের পরিচয়ের অংশ হয়ে উঠেছে—ফেইসবুক তারই একটি ব্যতিক্রমী উদাহরণ।