ঢাকা |

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে স্কুল শিক্ষার্থী ও কিশোরসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে দ্বীপটির উত্তরাঞ্চলের একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে রবিবার (০৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোপ্রেস জানিয়েছে।
দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে ফোগোর সাও ফ্রান্সিসকো ডি অ্যাসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ওই আনন্দভ্রমণের আয়োজন স্থানীয় স্কুলগুলোর পক্ষ থেকে করা হয়নি। মূলত বাসটির চালক ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছর শিক্ষার্থীদের জন্য এই ভ্রমণের আয়োজন করতেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই চালকও নিহত হয়েছেন।
আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়।
বাসে থাকা অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে ইনফোরপ্রেস। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণের আয়োজন স্থানীয় কোনো স্কুল করেনি। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।
সূত্র: রয়টার্স


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প