ঢাকা |

সৌদি বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
সৌদি বিমান হামলায় ইয়েমেনে  ৭ জন নিহত ছবির ক্যাপশন: অনলাইন থেকে সংগ্রহ

এসটিসি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। গোষ্ঠীটির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানিয়েছেন, তাদের আল-খাসাহর ক্যাম্প লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।

এরআগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে।

গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এর নাম দেওয়া হবে ‘সাউথ আরাবিয়া’

হারদামাউত প্রদেশের গভর্নর এরআগে জানিয়েছিলেন, প্রদেশটি থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা ‘শান্তিপূর্ণ’ অভিযান চালাবেন।

এসটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও কয়েক ঘণ্টা পর সৌদি বিমান হামলা চালায়। এছাড়া সৌদি ‘শান্তির ফাঁকা বুলি’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আমর আল-বিদ নামে এসটিসির এ কর্মকর্তা বলেছেন, “সৌদি আরব শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিয়ে জেনেশুনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুলপথে চালিত করেছ। আসলে এ অভিযান শান্তিপূর্ণ রাখার কোনো ইচ্ছাই তাদের ছিল না।”

“এর প্রমাণ হলো তারা ঘোষণার কয়েক মিনিট পর সাতবার বিমান হামলা চালিয়েছে। যখন তারা উত্তেজনা প্রশমনের ফাঁকা বুলি ছড়াচ্ছে। তাদের কার্যক্রম অন্যকিছু নির্দেশ করছে।”

এদিকে সৌদি এ বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প