ঢাকা |

কলারোয়ায় মধূসুদন সংগীত একাডেমীর বার্ষিক ক্রীড়াত্মক পরীক্ষার সনদ প্রদান ও সংগীত পরীক্ষা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
কলারোয়ায় মধূসুদন সংগীত একাডেমীর বার্ষিক ক্রীড়াত্মক পরীক্ষার সনদ প্রদান ও সংগীত পরীক্ষা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণবঙ্গের ওস্তাদ অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় স্যার (সংস্কৃতি পরিষদ বাংলাদেশ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন সরকার (পরীক্ষক, সাংস্কৃতিক পরিষদ কলারোয়া), মানিক শেখ (সহকারী শিক্ষক), কিশোর দাস (ব্যাংকার), সানজিদা খাতুন (প্রধান শিক্ষক, রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও কৃষ্ণা সূর (শিক্ষিকা)।
অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মধুসূদন হালদার বাপি (বাংলাদেশ বেতার খুলনা) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্রীড়াত্মক পরীক্ষায় বিভিন্ন কৌশল ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। পরে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এছাড়াও সংগীত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একক ও দলীয় পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাদের সুরেলা কণ্ঠ ও পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শাহা আলম, শিক্ষক, কলারোয়া শিশু ল্যাবরেটরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে শিশু ল্যাবরেটরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে ধন্যবাদ জ্ঞাপন ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প