- কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কলারোয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছে বিএনপি নেতা ও কলারোয়া উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জিয়াউর রহমান-এর কন্যা লামিয়া সুলতানা জিশা।
তিনি কলারোয়া গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। উপজেলা পর্যায়ে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। লামিয়া সুলতানা জিশার সৃজনশীলতা, দেশপ্রেম ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।
তার এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে অনুষ্ঠিত অনুষ্ঠানে কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার তার হাতে সনদপত্র তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।