ঢাকা |

মামলা জটিলতায় জামায়াত নেতা আযাদের মনোনয়নপত্র বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
মামলা জটিলতায় জামায়াত নেতা আযাদের মনোনয়নপত্র বাতিল ছবির ক্যাপশন: ফাইল ছবি

শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে মামলাসংক্রান্ত জটিলতার কারণে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মান্নান।


রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে চলমান মামলার তথ্য উঠে আসে। বিষয়টি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ড. আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ড. আযাদ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতার কারণেই মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও বাতিলের সিদ্ধান্ত আসছে।

এছাড়া ড. আযাদ ১৯৭৭ সাল থেকে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পর্যায়ক্রমে শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগর সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৫ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তী পদক্ষেপ নিয়ে জানতে চাইলে ড. আযাদ বলেন, ‘আওয়ামী আমলে একটি মিথ্যা মামলাসংক্রান্ত নথি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হয়নি। এজন্য তা বাতিল হয়েছে। আমাদের কাছে প্রয়োজনীয় কাগজ আছে, তা দাখিল করে আপিল করব। আশা করি, প্রার্থিতা ফিরে পাব।’



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প