ঢাকা |

যে আসন থেকে নির্বাচন করবেন তাসনিম জারা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
যে আসন থেকে নির্বাচন করবেন তাসনিম জারা ছবির ক্যাপশন: ফাইল ছবি

বিবৃতিতে তাসনিম জারা জানান, খিলগাঁওয়ের সন্তান হিসেবে তার আজীবনের স্বপ্ন ছিল নিজ এলাকার মানুষের সেবা করা। সংসদ সদস্য হিসেবে দেশের সেবা করার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন, তা রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

ঢাকা-৯ আসনের অন্তর্গত খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোনো দলীয় কার্যালয় বা সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না। আপনাদের মেয়ে হিসেবে আমার একমাত্র ভরসা আপনারাই। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যে অদম্য ইচ্ছা আমার রয়েছে, তার প্রতি আপনাদের সমর্থন চাই।

নির্বাচনি বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। এই স্বাক্ষর সংগ্রহের কাজ আগামীকাল থেকে শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ছাড়া যারা আগে দলীয় প্রার্থী হিসেবে তাকে ভেবে নির্বাচনি ফান্ডে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে ডা. জারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যদি তাদের অর্থ ফেরত পেতে চান, তবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা সংগ্রহ করতে পারবেন। ট্রানজেকশন আইডি যাচাইয়ের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় এই অর্থ ফেরত দেয়া হবে।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প