ঢাকা |

মাহফুজ ও আসিফ কি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাকি কোনো দলে যাচ্ছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
মাহফুজ ও আসিফ কি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাকি কোনো দলে যাচ্ছেন ছবির ক্যাপশন: মাহফুজ আলম (বাঁয়ে) ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (ডানে)

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তাঁদের নির্বাচনী আসনও অনেকটা নিশ্চিত। তবে তাঁরা কোনো দলে যোগ দেবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি। যদিও পদত্যাগ করার আগে থেকেই বিভিন্ন দলের সঙ্গে তাঁদের আলোচনা চলছে।

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। গতকাল বুধবার তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া মাত্র তাঁদের পদত্যাগ কার্যকর হবে। এখন মাহফুজ ও আসিফ কোন দল থেকে নির্বাচন করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠতা ছিল। দলটিতে তাঁদের প্রভাবও ছিল। তবে গত কয়েক মাসে আসিফের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের দূরত্ব তৈরি হয়। আর সাম্প্রতিক মাসগুলোতে এনসিপিতে মাহফুজের প্রভাবও কমে এসেছে। এসব কারণে মাহফুজ ও আসিফ এনসিপিতে না আসার সম্ভাবনা বেশি বলে দলটির কয়েকটি সূত্র জানিয়েছে।

জানতে চাইলে আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের সত্যতা স্বীকার করেছেন গণ অধিকার পরিষদের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসিফ মাহমুদ একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন। তাঁর সঙ্গে আমাদের সখ্য আছে, একধরনের রাজনৈতিক বন্ধন আছে। তিনি গণ অধিকার পরিষদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আমরাও এ ব্যাপারে ইতিবাচক। আসিফ মাহমুদের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে নানাজনের নানা মন্তব্য থাকলেও সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না।’

মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তাঁরা দুজনই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আগ্রহী। বিএনপির বিভিন্ন পর্যায়ে তাঁরা কথাও বলেছেন। তবে কিছুই এখনো চূড়ান্ত হয়নি। অবশ্য তাঁদের দিক থেকে একটি বিষয় অনেকটা চূড়ান্ত, মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা) এবং আসিফ মাহমুদ ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর বাইরে পদত্যাগের আগের রাতে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ। দলটির সূত্র জানায়, আসিফ গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। গণ অধিকার পরিষদও আসিফকে দলে নিতে আগ্রহী। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পদত্যাগপত্র জমা দেওয়ার পরও আসিফ দলটির নেতাদের সঙ্গে কথা বলেছেন।

মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আজ প্রথম আলোকে বলেন, ‘মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন। তিনি কোন দল থেকে নির্বাচন করবেন, তা নিয়ে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাঁর এনসিপিতে আসা কিংবা স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ।’

জানতে চাইলে আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের সত্যতা স্বীকার করেছেন গণ অধিকার পরিষদের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসিফ মাহমুদ একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন। তাঁর সঙ্গে আমাদের সখ্য আছে, একধরনের রাজনৈতিক বন্ধন আছে। তিনি গণ অধিকার পরিষদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আমরাও এ ব্যাপারে ইতিবাচক। আসিফ মাহমুদের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে নানাজনের নানা মন্তব্য থাকলেও সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না।’

তবে আসিফ মাহমুদ আজ বিকেলে প্রথম আলোকে বলেছেন, ‘আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প