ঢাকা |

মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল ছবির ক্যাপশন: ফাইল ছবি

তবে মাত্র ১৮ বছর বয়সেই ফুটবলীয় দক্ষতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইয়ামাল ছাড়িয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসিকেও। এক বর্ষপঞ্জিকায় সফল ড্রিবলিংয়ের হিসাবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার সামনে আছেন শুধু নেইমার।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের রেকর্ড নেইমারের। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলে তিনি সফল ড্রিবলিং করেন ৩৩৫ বার। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ামাল। ২০২৫ সালে বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী এই উইঙ্গার সফল ড্রিবলিং করেছেন ৩০৭ বার। উল্লেখযোগ্য বিষয় হলো, সর্বোচ্চ ড্রিবলিংয়ের শীর্ষ দশ তালিকায় পাঁচবারই আছেন লিওনেল মেসি।

চোট ও মাঠের বাইরের কিছু বিতর্কে জড়িয়ে চলতি বছর হঠাৎ ছন্দ হারিয়েছিলেন ইয়ামাল। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি তিনি। এল ক্লাসিকোতে বার্সেলোনার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভ থাকলেও এরপরই নিজের চেনা রুদ্ররূপে ফিরে আসেন এই তরুণ।

পরের ম্যাচগুলোতে নিয়মিত গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখছেন ইয়ামাল। এমনকি গোল বা অ্যাসিস্ট না করেও মাঠে তাঁর ড্রিবলিং, গতি ও সৃজনশীলতায় প্রতিপক্ষ রক্ষণে আতঙ্ক ছড়াচ্ছেন বারবার।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি ১০টি গোলে সহায়তা করেছেন ইয়ামাল। লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট তারই। সতীর্থদের দিয়ে সাতটি গোল করিয়ে কাতালান ক্লাবটির আক্রমণের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন এই তরুণ তারকা।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প