ঢাকা |

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে  ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সভায় সাতক্ষীরা সিভিল সার্জন,  ডাঃ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সাতক্ষীরা  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা  পুলিশ সুপার,  মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)।  এসময় উপস্থিত ছিলেন,  পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশানারা জামান, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল,  ডাব্লু এইচ ও এর প্রতিনিধি ডাক্তার রাশেদ উদ্দিন মৃধা, ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি,
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনিসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় বলা হয় সাতক্ষীরায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা। আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখ হতে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে। সকল অভিভাবকদের তাদের সকল শিশুকে ইপিআই (EPI) অ্যাপসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ করার আহবান জানানো হয় সভার মাধ্যমে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প