ঢাকা |

সাতক্ষীরায় জামায়াতের মিডিয়া–প্রচার বিভাগের দায়িত্বশীল সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
সাতক্ষীরায় জামায়াতের মিডিয়া–প্রচার বিভাগের দায়িত্বশীল সভা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জেলা মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের মুন্সিপাড়া আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও মাওলানা ওসমান গণি। এছাড়াও কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সুবহান মুকুল, আসন পরিচালকসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,
“জুলাই অভ্যুত্থানের পর জাতি ভেবেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ—দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।”
তিনি আরও বলেন,
“আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে এসে ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের সংগ্রামে এগিয়ে যেতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজ ও মিডিয়াকে আরও দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করতে হবে।”
সভায় বক্তারা মিডিয়া ও প্রচার কার্যক্রমকে সময়োপযোগী, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে মিডিয়া বিভাগের কৌশলগত ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প