শনিবার দৈনিক সংগ্রাম পত্রিকায় কর্মরত সংবাদাতাদের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এস,এম মোস্তাফিজুর রহমান জানান,তিনি দীর্ঘ ২২ বছর ধরে সাংবাদিকতা পেশায় জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সহিত কাজ করে আসছেন। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক ও বিজ্ঞাপন ম্যানেজার মো.আসহাবুর রহমান আফতাব।
তার এই সম্মাননা প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান,সাধারন সম্পাদক আকাশ হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।##