শ্যামনগরের কৈখালীর চেয়ারম্যান প্রার্থী সাহানারার বাড়ীতে দূর্বৃত্তদের আগুন
-
নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
সরজমিনে জানা যায়, সাহানারার বাড়ী প্রাচীরের সাথে বিচুলী রাখার ঘর আছে। সোমবার রাতে দূর্বৃত্তরা কৌশলে সাহানারার বাড়ীর ভিতরে প্রবেশ করে বাইরের লাইট ভেঙ্গে ফেলে এবং বিচুলী ঘরে আগুন দেয়। রাত্র ২ টার দিকে শাহানারার বড় বোন হোসনেয়ারা বাইরে এসে দেখে বিচুলী ঘরে আগুন জ¦লছে । তখন সে চিৎকার করলে সকলে বাইরে আসে। এ সময় প্রতিবেশি মোঃ জামাল হোসেন ছুটে এসে বালতি দিয়ে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তার ভিতরে বিচুলীসহ ঘর ভস্মীভুত হয়। এ বিষয়ে সাহানারা বলেন , আমি কৈখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ভোট করি। যার কারনে আমার বাড়ীর আশে পাশে অনেক শত্রু। পূর্ব শত্রুতা ও আমার ক্ষতি সাধনের জন্য আমার বাড়ীতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, ভুক্তিভোগী আমার এখানে আসছিল। লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কমেন্ট বক্স