ঢাকা |

পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

 

নবগঠিত কমিটিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হয়েছেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি মনিরুল হক। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আলহাজ্ব সালাউদ্দীন এবং সহ-সেক্রেটারি হয়েছেন ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব আওলাদ হোসেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোশাররফ হুসাইন।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব আকবর হোসেন, আলহাজ্ব মীর আসাদুজ্জামান, আলহাজ্ব মুজিবুর রহমান সরদার, আসাদুজ্জামান আসাদ এবং মো. বাবলুর রহমান।

চার সদস্যের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন আলহাজ্ব আব্দুল আলীম মাহমুদ (মদনপুর), আলহাজ্ব আব্দুল কালাম বাবলা (সাতক্ষীরা), আলহাজ্ব আবুল ইফতেখার (ঈমান গ্লাস স্টোর, সাতক্ষীরা) এবং আলহাজ্ব মীর শাহিন হোসেন (পাটকেলঘাটা)।

এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে আলহাজ্ব সিরাজুল ইসলাম, মুশফিকুল আলম বিশ্বাস, শেখ অহিলুর রহমান, আলহাজ্ব রেজাউল ইসলাম (বাবু), আলহাজ্ব শেখ মাহমুদুল ইসলাম, আলহাজ্ব নাজিম উদ্দীন, মকবুল হোসেন এবং মাস্টার আব্দুর রব পলাশ-সহ মোট ১৪ জন স্থান পেয়েছেন। সাধারণ সদস্য হিসেবে আলহাজ্ব লুৎফর রহমান, প্রিন্সিপাল রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল মোমিন ও ডা. মামুনুর রশিদ-সহ মোট ২৬ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেন, “পাটকেলঘাটার জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসা সাতক্ষীরা জেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন কওমিয়া মাদ্রাসাসহ নানা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। নবগঠিত কমিটি মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী।”



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প