সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রাহাত খান। আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ডা. সবুজ বিশ্বাস, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, প্রচার সম্পাদক সেকেন্দার আবুজাফর বাবু এবং নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মোট ১১ কর্মদিবসে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি স্কুলে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৮ দিন টিকা প্রদান করা হবে।