বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং কেঁরাগাছি ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব আকতারুজ্জামান আক্তার, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ আখতারুজ্জামান আতা, অত্র বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা মোকাম্মেল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, কেঁরাগাছি গ্রামের গর্ব ও অহংকার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেনের মাতা মনোয়ারা খাতুন, আরো উপস্থিত ছিলেন অভিভাব, শুভাকাঙ্ক্ষী এবং ছাত্র-ছাত্রীরা।
সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান। অতঃপর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সবশেষে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করা হয়।