ঢাকা |

কলারোয়ায় অবৈধ মাটিবাহী ট্রলি কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
কলারোয়ায় অবৈধ মাটিবাহী ট্রলি কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ ছবির ক্যাপশন: ফাইল ছবি

শনিবার (৩ জানুয়ারী ২০২৬) সকাল ৮টার দিকে পৌরসদরের বেত্রবতী হাইস্কুলের সামনে কলারোয়া-সরসকাটি সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুরে সরকারি কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী বিক্ষোভ করে ইউএনও এবং থানার ওসিকে ৩ দফা দাবি জানিয়ে ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়- সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ইজিবাইকযোগে সুরাইয়া খাতুন কলারোয়ায় রওনা হয়। সকাল ৮টার দিকে পৌরসদরের বেত্রবতী হাইস্কুলের সামনে পৌছুলে ইজিবাইকের সামনে থাকা দ্রæতগতির অবৈধ মাটিবাহী একটি ট্রলি হঠাৎ কোন সিগনাল ছাড়াই ডানে ঘুরে বেত্রবতী স্কুলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যায়। সেসময় পিছনে থাকা দ্রæতগতির ইজিবাইকও ডান দিক দিয়ে ট্রলিকে ওভারটেক করার সময় মাটিবাহী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। তখন কলেজ ছাত্রী সুরাইয়া ছিটকে ট্রলির নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত তাকে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সেসময় ঘাতক মাটিবাহী ট্রলি চালক পালিয়ে যায়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী পদক্ষেপ অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই ঘটনায় দুপুরে কলারোয়া সরকারি কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। পরে তারা থানার ওসি ও ইউএনও’কে ঘাতক চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি, অবিলম্বে অবৈধ মাটিবাহী ডাম্পার-ট্রলি চলাচল বন্ধ ও কলারোয়া হাসপাতালের চিকিৎসাসেবা দ্রæতকরণের ৩ দফা জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। ইউএনও জেবুন নাহার ও ওসি এইচএম শাহীন শিক্ষার্থীদের দাবি দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প