আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে কলারোয়া উপজেলার কাজিরহাট ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পশ্চিম শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৯নং হেলাতলা ইউনিয়ন শাখার সভাপতি নাজমুস শাহাদাত।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।