ঢাকা |

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে প্রায় চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে প্রায় চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৪/৪ এস হতে আনিুমানিক ২০০ গজ  বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী আমবাগান নামক  স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ০৯ আরবি  হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা  নামক স্থান হতে ১,০৫,০০০/ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর মাধোপকাটি নামক স্থান হতে ৪৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।

সর্বমোট=৩,৯৩,০০০/-(তিন লক্ষ তিরানব্বই হাজার  টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প