ঢাকা |

রাজপথ থেকে সাতক্ষীরা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক হাসানুর রহমান হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
রাজপথ থেকে সাতক্ষীরা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক হাসানুর রহমান হাসান ছবির ক্যাপশন: সাংবাদিক হাসানুর রহমান


 সাক্ষরিত প্যাডে আংশিক কমিটি ঘোষণা করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

এক প্রতিক্রিয়ায় হাসানুর রহমান হাসান বলেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও ভালোবাসা রেখেছেন, তার প্রতিদান দিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। জয় হোক ন্যায়, অধিকার ও জনগণের।”

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা সাংবাদিক হাসানুর রহমান হাসান ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সাতক্ষীরার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।

বিগত ১৭ বছরে ও জুলাই আগষ্টে ফ্যাসিবাদের পতন আন্দোলনে সাতক্ষীরার জেলার বিভিন্ন থানায় ও পাবনা জেলায় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ৩২টি মিথ্যা নাশকতা মামলায় তিনি একাধিকবার জেল-জুলুম-রিম্যান্ডের শিকার হয়েছেন এবং কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও জানা গেছে।

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। তিনি বাংলাদেশ সরকারের অনুমোদিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টেলিভিশনের ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের বাসিন্দা মোঃ মোসলেম সরদারের ছোট ছেলে হাসানুর রহমান হাসান সাতক্ষীরা সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিং বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি সাংবাদিকতা, মানবিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। মাসিক “ভালো কাজ” গ্রুপের অ্যাডমিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে পারেন হাসানুর রহমান হাসান।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প