ঢাকা |

প্রতাপনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
প্রতাপনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
সোমবার (১৯ জানুয়ারি) সকালে প্রতাপনগর তালতলা বাজার জাগ্রত তরুণ সেবা সংঘের অস্থায়ী কার্যালয়ের সামনে ধর্ম–বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষকে শীতের কম্বল উপহার দেওয়া হয়। সংগঠনের সভাপতি মাওঃ ইমরান নাজিরের সভাপতিত্বে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালতলা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন। সংগঠনের সদস্য হাফেজ শহীদুল্লাহর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি নুরুল আমিন, নিয়াজ। এতে বক্তারা বলেন, এবার শীতে মানুষের মাঝে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। অনেক নিম্নআয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেন না। এ অবস্থায় অত্র সংগঠনটি প্রতি বছরের মতো নিজ এলাকায় এ বছরও সাধারণ মানুষের মধ্যে শীতের কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

জাগ্রত তরুণ সেবা সংঘ শীতবস্ত্র উপহারের পাশাপাশি শিক্ষা উপবৃত্তি, বৃক্ষরোপণ, চিকিৎসা সেবাসহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে উৎসবের সাথে সহযোগিতা করে যাচ্ছেন ।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি সমাপ্তি হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প