ঢাকা |

নলতায় ৬২ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ মার্চ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
নলতায় ৬২ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ মার্চ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কাছাকাছি সময়ে অধিক জনসমাগম, মিটিং ও আনুষ্ঠানিকতা বন্ধ থাকার নিয়মানুযায়ী নির্ধারিত ফেব্রুয়ারির ৯, ১০ ও ১১ তারিখ পরিবর্তন করে মার্চ মাসে পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর বেছালের আরবি তারিখের সাথে মিল রেখে ওরছ শরীফের দিন নির্ধারণ করা হয়েছে।

উক্ত পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা শিক্ষক আলহাজ্ব আবুল ফজলের সঞ্চালনায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফ, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক, সচিব আবু মাসুদ, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা ইকবল মাসুদ, নলতা এ.এম.আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ, আহছানিয়া মিশনের কর্মকর্তাদের মধ্যে রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক মোঃ ইউনুস, নলতা জামে মসজিদের খতিব গোলাম কিবরিয়া, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ। পরামর্শ সভায় আলোচলা পেশ করেন, নলতা আহছানিয়া মিশন দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দীন, হাফেজ হাবিবুর রহমান, আহছানিয়া মিশনের কর্মকর্তা আলহাজ্ব মালেকুজ্জামান ও ডাঃ নজরুল ইসলাম সহ পীর সাহেবের আওলাদ সহ উপস্থিতি ছিলেন দেশের বিভিন্ন জেলার আহছানিয়া মিশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, এলাকার আমন্ত্রিত দানবীররা।

সভায় বক্তাগণ- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দিন দিন লোক সমাগম বেশি হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সকল আহ্ছানিয়া শাখা মিশন সহ শুভাকাঙ্ক্ষীদের যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহ্বান এবং ওরছ শরীফ চলাকানীন অবস্থানরত মেহমানদের আবাসন তথা খাবারের মান উন্নয়ন সহ নানা পরিকল্পনার কথা জানান বক্তারা। শেষে জামাতের সাথে যোহর নামাজ ও দুপুরের মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প