কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজে কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হুসাইন, কলারোয়া পূর্ব শিবিরের সভাপতি আবুবকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান