ঢাকা |

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
রবিবার (৪ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মনতাজ আলীর সভাপতিত্বে ও পৌরসভার ৬নং ওয়ার্ডছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ এত বেশি ভালোবাসে ৭/৮ ঘন্টা দাঁড়িয়ে থেকে জানাজা না পড়ে বাড়ি ফেরেনি। ইজ্জত দেওয়ার মালিক মহান আল্লাহ। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদুল হক মুন্না প্রমুখ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বেলাল হোসাইন।

এ সময় সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা ছিলেন।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প