ঢাকা |

কালীগঞ্জে পাগলী আবারো মা হলেও বাবার খোঁজ মেলেনি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
কালীগঞ্জে পাগলী আবারো মা হলেও বাবার খোঁজ মেলেনি ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে জানালে মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চক্রবর্তী ঘটনাস্থলে যেয়ে সদ্য প্রসূতি মানসিক ভারসাম্যহীন মা ও শিশু কন্যাকে উদ্ধার করে বেলা ১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান হাসপাতালে ছুটে যেয়ে প্রসূতি ও সদ্যজাত শিশু কন্যার খোঁজখবর ও তার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ডালিয়া আক্তার সাথী এ প্রতিনিধিকে জানান মা এবং শিশু দু,জনেই ভালো আছে এবং তাদের পরিচর্যার কাজে নার্স এবং ডাক্তাররা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান মানসিক ভারসাম্যহীন এই পাগলী মহিলা দীর্ঘদিন যাবত নলতা হাটবাজার সহ রাস্তার পাশে ভবঘুরে হয়ে ঘুরে বেড়াতেন। রাতে তার খেয়াল খুশি মতন যেখানে সেখানে রাত্রি যাপন করত। কোন নরপশুর লোলুপ দৃষ্টি এবং হিংস্র থাবায় গর্ভবতী হয়ে এই প্রচন্ড শীতে সন্তান প্রসব করলেও মিলবে না ওই নরপশুর খোঁজ। এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় এরকম আরো ৪ জন মানসিক ভারসাম্যহীন মহিলা হিংস্র নরপশুর থাবায় ধর্ষণে গর্ভবতী হয়ে সন্তান প্রসব করলেও আজও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে জন্মদাতা ধর্ষক বাবারা। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে কোন কুল কিনারা করতে পারেনি। গত কিছুদিন আগে স্থানীয় এক মানসিক ভারসাম্যহীন মহিলা এক ক্লিনিকে সন্তান প্রসব করলে সেখানে উপজেলা প্রশাসন হাজির হয়েও কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। এইভাবে পার পেয়ে যাওয়ায় একের পর এক অবৈধ গর্ভপাত ও সন্তান প্রসব করলেও অপরাধীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প