ঢাকা |

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
নিহত মাহির হোসেন বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে এবং বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বেজুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী একটি ডাম্পারের সঙ্গে মাহির হোসেনের আব্বার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ভরাটের কাজে ব্যবহৃত ডাম্পারটি অবৈধভাবে চলাচল করছিল। ডাম্পারটি বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবুর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম কন্ট্রাকে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহিদ আলমের হেফাজতে আটক রাখা হয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহির হোসেনের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প