সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিঘং এলাকায় “দক্ষিণ দিঘং যুব উন্নয়ন ও কল্যাণ সংঘ”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগঠনের কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের পক্ষ থেকে এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।