ঢাকা |

কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: মানববন্ধনে দাঁড়িয়ে আছে গ্রাহকরা।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কলারোয়া বাজারে বুশরা সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, সমিতির ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের আমানতের টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ জমা রাখলেও এখন তারা টাকা ফেরত পাচ্ছেন না। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে।
বক্তারা বলেন, কেউ চিকিৎসার জন্য, কেউ সন্তানের লেখাপড়ার জন্য আবার কেউ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে এই সমিতিতে টাকা জমা রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে গ্রাহকদের আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প