ঢাকা |

সাতক্ষীরায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 19, 2025 ইং
সাতক্ষীরায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

জানাজা শেষে সেখান থেকে ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীকে হত্যার মাধ্যমে একটি প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে। তারা অভিযোগ করেন, দেশের অভ্যন্তরে কোনো প্রকার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা বরদাশত করা হবে না। দ্রুত বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

উক্ত বিক্ষোভ কর্মসূচিতে সাতক্ষীরা শহর জামায়াত, ইসলামী ছাত্রশিবির, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের সাতক্ষীরার প্রধান সংগঠক ইমরান হোসেন, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান ও সাবেক সভাপতি জিয়াউর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর আরিফুল ইসলাম আলো ও নাজমুল হোসেন রনি প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে অগ্রভাগে থেকে ভূমিকা পালনকারীদের মধ্যে ওসমান হাদী ছিলেন অন্যতম। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওসমান হাদীর জনপ্রিয়তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ায় একটি স্বার্থান্বেষী মহল তা মেনে নিতে না পেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা দাবি করেন।

সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে; অন্যথায় জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা প্রশ্নের মুখে পড়বে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।



কমেন্ট বক্স
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প