বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়
-
নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
ছবির ক্যাপশন: বিশ্ববিদ্যালয় পাঠাগার ভবন
প্রতিষ্ঠা করেন একজন মুসলিম মহিলা ফাতেমা আল-ফিহরি। দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত মিসরের ‘জামিআতুল আজহার’ প্রতিষ্ঠিত হয় ৯৭০ বা ৯৭২ খ্রিষ্টাব্দে। তার প্রায় ১২০ বছর পর ১০৮৮ খ্রিষ্টাব্দে ইতালিতে ‘বোলোনিয়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়। এটিই ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয়। তারপর ১০৬৫ খ্রিষ্টাব্দে ইরাকের রাজধানী বাগদাদে প্রতিষ্ঠিত হয় ‘আল-মাদরাসাতুন নিজামিয়াহ’। সে সময় মুসলিম বিশ্বে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানকেও মাদরাসা হিসেবে অভিহিত করা হতো। তারপর ১০৯৪ খ্রিষ্টাব্দে স্পেনের ‘সালামাঙ্কা বিশ্ববিদ্যালয়’, ১০৯৬ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়’, ১১৬০ খ্রিষ্টাব্দে ফ্রান্সের ‘প্যারিস বিশ্ববিদ্যালয়’ এবং ১২০৯ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়। এর মাত্র ৭০-৮০ বছর পর, ১২৮০-৯১ খ্রিষ্টাব্দে সুলতানি বাংলার রাজধানী সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয় বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়টি। নালন্দাকে স্বীকার করেও গবেষকরা এটিকে উপমহাদেশের প্রথম মুসলিম প্রতিষ্ঠিত ও মুসলিমশিক্ষা-সমন্বিত বিশ্ববিদ্যালয় হিসেবেও স্বীকৃতি দেন। এটি প্রতিষ্ঠা করেন আরব বা মধ্য এশিয়া থেকে আসা বিশ্ববিখ্যাত সুফি ও মুসলিম স্কলার শায়েখ শরফুদ্দিন আবু তাওয়ামা। প্রায় ৮০০ বছর আগে প্রতিষ্ঠিত বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়টি আজ কালের গর্ভে হারিয়ে গেছে। কিন্তু বইয়ের পাতায় রয়ে গেছে এর ইতিহাস আর বাস্তবে পাওয়া যায় কয়েকটি মাত্র ভবনের ধ্বংসাবশেষ।
কমেন্ট বক্স