ঢাকা |

মারা গেছেন কিংবদন্তি অভিনেতা ক্রিস রিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
মারা গেছেন কিংবদন্তি অভিনেতা ক্রিস রিয়া ছবির ক্যাপশন: অনলাইন থেকে সংগ্রহ

রিয়ার স্ত্রী ও দুই সন্তানের মুখপাত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি অসুস্থ হয়ে পড়লে আজ সকালে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫১ সালে ইংল্যান্ডের মিডলসবরোতে জন্ম নেয়া ক্রিস রিয়া ৭০ ও ৮০-এর দশকে ‘ফুল (ইফ ইউ থিঙ্ক ইটস ওভার)’,‘অন দ্য বিচ’, ‘জোসেফিন’, এবং লেটস ডান্সের মতো গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন রিয়া। 

তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় আসে ১৯৮৯ সালে প্রকাশিত ‘দ্য রোড টু হেল’ অ্যালবামের মাধ্যমে, যা যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থানে পৌঁছায়। পরে ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘ওবার্গ’ অ্যালবামও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে। তবে ক্রিস রিয়াকে সবচেয়ে বেশি পরিচিত করে তোলে ১৯৮৬ সালে লেখা ‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’। ১৯৮৬ সালে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এটি শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয়।

বড়দিন এলেই ইউরোপজুড়ে, বিশেষ করে ব্রিটেনে এই গানটি মানুষের ঘরে ফেরার আবেগকে নাড়া দেয়। গানটি এতটাই জনপ্রিয় যে, চলতি বছরেও ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সারের টেলিভিশন বিজ্ঞাপনে গানটি ব্যবহার করা হয়েছে। দীর্ঘ সংগীতজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে এই শিল্পীকে। তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং ২০০১ সালে জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। এরপর ২০১৬ সালে তার স্ট্রোক হয়।

স্ত্রী জোয়ান ও দুই কন্যা জোসেফিন ও জুলিয়াকে রেখে গেছেন ক্রিস রিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, তার দুই মেয়ের নামেই তিনি জনপ্রিয় গান রচনা করেছিলেন। রিয়ার মৃত্যুর খবরে তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই গায়ককে শ্রদ্ধা জানাচ্ছেন। তার চলে যাওয়া সংগীতপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে বড়দিন এলেই, কিংবা দীর্ঘ পথে গাড়ি ছুটলেই, ক্রিস রিয়ার কণ্ঠে সেই চিরচেনা গান আবারও ফিরে আসবে শ্রোতাদের মনে, স্মৃতিতে।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প